Sobujbangla.com | ফেনসিডিলসহ অভিনেত্রী মৌ ও যুবক গ্রেফতার
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ফেনসিডিলসহ অভিনেত্রী মৌ ও যুবক গ্রেফতার

  |  ১৭:৫৪, জানুয়ারি ১৩, ২০২২

গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ সুমাইয়া আক্তার মৌ নামের এক টিভি অভিনেত্রী ও সোহেল আহমদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার মৌ দক্ষিণ সুরমার স্বর্ণ শিখা -৫ বাসার শাহেদ শাহেদ মিয়ার মেয়ে ও টিভি অভিনেত্রী। আর সোহেল আহমদ জালালাবাদ থানার নাজিরের গাওঁ গ্রামের আব্দুস শুকুরের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় দুই বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদ পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই জহিরুল ইসলাম, এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দিন ও মেহেরুল সঙ্গীয় ফোর্স নিয়ে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় দুই বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টীম আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটা থেকে দুই বোতল ফেনসিডিলসহ সুমাইয়া ও সোহেলকে গ্রেফতা করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ