করোনাভাইরাসে শনাক্ত রোগীর ৭৮ শতাংশই ঢাকার
সপ্তাহখানেকের বেশি সময় দেশে ধারাবাহিকভাবে করোনা শনাক্ত রোগী বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে দৈনিক রোগী শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। তবে নতুন রোগী বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটছে ঢাকায়। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যেসব রোগী শনাক্ত হয়েছেন, তাদের ৭৮ শতাংশের বেশি ঢাকা শহর ও ঢাকা জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর বিকেলে করোনা সংক্রমণ পরিস্থিতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, সেখানে এই চিত্র দেখা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলার রোগী ১ হাজার ৯২০ জন। শতকরা হিসাবে তা মোট রোগীর ৭৮ দশমিক ১১ শতাংশ। আর ঢাকা বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭৯ জন। এই বিভাগে ঢাকার পরে বেশি রোগী শনাক্ত হয়েছেন গাজীপুরে ১৬ এবং নারায়ণগঞ্জে ১১ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন চট্টগ্রামে। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ২০৭। আর বিভাগে মোট শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এরপর রাজশাহী বিভাগে ৫৬, খুলনা বিভাগে ৫১, সিলেট বিভাগে ৩৬, ময়মনসিংহে ১৯, রংপুরে ১১ এবং বরিশাল বিভাগে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন। ঢাকার বাইরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন কক্সবাজারে ৪৭ জন। এ ছাড়া রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে ২৩ এবং সিলেট মহানগর ও জেলা মিলিয়ে ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। ঢাকায় কিছুদিন ধরে ধারাবাহিকভাবে রোগী বাড়তে থাকলেও হাসপাতালগুলোতে সেভাবে চাপ পড়েনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকার সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত বেশির ভাগ শয্যায়ই খালি রয়েছে। খালি রয়েছে বেশির ভাগ আইসিইউ ও এইচডিইউ শয্যাও।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 