Sobujbangla.com | জৈন্তাপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

জৈন্তাপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু

  |  ১৭:০৭, জানুয়ারি ১১, ২০২২

জৈন্তাপুর উপজেলায় ট্রাকের চাপায় আসাম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আসাম শ্রীপুরের গুচ্ছগ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই নারীকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ট্রাকটি আটক করে। অথচ ট্রাক আটকের ঘটনায় বিকেলে উল্টো ট্রাক শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন তারা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, এদিন দুপুর দেড়টার দিকে রাস্তা পারাপারের সময় আসমাকে দ্রুতগামী একটি ট্রাকের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আসমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান ওই নারী। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ট্রাকটি আটক করলে শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ