Sobujbangla.com | রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট

  |  ১৫:৫৭, জানুয়ারি ০৬, ২০২২

আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পরে খুলনা নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এ সময়সীমা প্রযোজ্য থাকবে না। খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তারের কারণে আমরা ঝুঁকির মধ্যে আছি। ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আগেই আমাদের প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পরে নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়ত এ নিয়মের বাইরে থাকবে। সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বর্তমানে খুলনা জেলায় করোনা শনাক্ত হওয়া একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। আর গত বছরের ডিসেম্বরে করোনায় জেলায় কেউ মারা যাননি। তবে বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই। সভায় খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ