Sobujbangla.com | ধর্মপাশায় নির্বাচনি সহিংসতা, আহত ৫
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ধর্মপাশায় নির্বাচনি সহিংসতা, আহত ৫

  |  ১৩:১০, জানুয়ারি ০৬, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারাকোনা গ্রামে হিরন মিয়া (৫১) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সমর্থকরা। এ সময় হামলায় হবি মিয়া, রুবেল মিয়া, বাবু মিয়া, মাহাউদ্দিনসহ চার জন আহত হন। বৃহস্পতিবার সকালে জারাকোনা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে মাহফুজুল মিয়া তালা ও বাবলু মিয়া মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন বাবলু মিয়া। ফলাফল ঘোষণার পর থেকে গ্রামের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠে বাবলু মিয়ার সর্মথক এনায়েত, সবুজ, আজাদ সামরুলসহ আরও কয়েকজন হিরণ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হিরণ মিয়াকে গুরুতর আহত করেন। আহত হিরণ মিয়াকে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ধর্মপাশা থানার এস আই আরিফ রেজা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ