Sobujbangla.com | ইলিয়াসের কুকর্মের প্রমাণ জায়গা মতো দিয়েছি : সুবাহ
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ইলিয়াসের কুকর্মের প্রমাণ জায়গা মতো দিয়েছি : সুবাহ

  |  ১৯:৪৮, জানুয়ারি ০৪, ২০২২

সম্প্রতি অনেকটা গোপনেই বিয়ে করেন কণ্ঠশিল্পী ইলিয়াস ও অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ। বিয়ের কয়েক দিন পরেই তাদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। মাস না যেতেই ভাঙনের সুর বাজছে তাদের সংসারে। দুজনই থানায় পাল্টাপাল্টি জিডি করেছেন। ইলিয়াসের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন সুবাহ। রাজধানীর একটি হাসপাতালে চারদিন ভর্তি থাকার পর গতকাল (৩ জানুয়ারি) বাসায় ফিরেছেন সুবাহ। ফিরেই আজ (৪ জানুয়ারি) বনানীর বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে ইলিয়াসের বিচার চেয়ে অঝরে কাঁদেন এই নায়িকা। এ সময় সুবাহ বলেন, ‘ইলিয়াস আমাকে অনেক ধরনের অত্যাচার করেছে, মারধর করেছে। অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি, এর বিচার চাই।’ সব গহনা নিয়ে পালিয়েছেন ইলিয়াস এমন অভিযোগ করে সুবাহ বলেন, ‘ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদও খেতো। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা-পয়সা, গহনা সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ভিডিও ফুটেজ সিসি টিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।’ মামলা তুলে নেওয়ার জন্য সুবাহকে হুমকি দিচ্ছেন ইলিয়াস। তা উল্লেখ করে সুবাহ বলেন, ‘সবার আগে আমি বিচার চাই, এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা-হামলার হুমকি দিচ্ছে।’ গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন। বিচ্ছেদের পথে হাঁটছেন ইলিয়াস। উল্লেখ্য, ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। (৪ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া যৌতুক চেয়ে মারধরের অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ, মামলা নং-০১। মামলাটির তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ