Sobujbangla.com | বিদায়ী বছরে সড়কে ছিল লাশের মিছিল
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বিদায়ী বছরে সড়কে ছিল লাশের মিছিল

  |  ১৯:২৯, জানুয়ারি ০৪, ২০২২

বিদায়ী ২০২১ সালে সিলেটে সড়কে ছিলো লাশের মিছিল। প্রায় প্রতি সপ্তাহে সিলেটের কোথাও না কোথাও বড় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যেতো। প্রতি দুর্ঘটনায়ই গেছে এক বা একাধিক প্রাণ। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এ বছরের ২৬ ফেব্রুয়ারি সকালে, সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে। ওইদিন একটিমাত্র দুর্ঘটনায় প্রাণ যায় ৮ জনের। সেদিন সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান সাত জন। পরে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতদের মধ্যে ছিলেন সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ