Sobujbangla.com | জাতীয় পার্টিতে চমক আসছে: বিদিশা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

জাতীয় পার্টিতে চমক আসছে: বিদিশা

  |  ১৯:২৪, জানুয়ারি ০১, ২০২২

নতুন বছরে জাতীয় পার্টিতে ‘একের পর এক চমক’র ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জানুয়ারি) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এসময় সন্তান এরিক এরশাদকে সঙ্গে নিয়ে অংশ নেন বিদিশা। তিনি বলেন, আর মাত্র কয়েকমাস পরেই এরিকের বয়স ২১ হবে। অপেক্ষা করুন। চমকের পর চমক আসবে সামনে। ভুলে গেলে চলবে না, এরশাদ সাহেব সেনা পরিবারের একজন সদস্য ছিলেন। তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। এরিক আজ একা না। এরিকের সাথে সেনাবাহিনীর চৌকস অফিসাররা এবং এরশাদকে যারা ভালোবাসে, তারা আছে। বিদিশা বলেন, আপনারা জানেন রওশন এরশাদ খুব অসুস্থ। তিনি ব্যাংককে আছেন। কিন্তু দেখা যাচ্ছে, এরই মধ্যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন, তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার থেকে রওশন এরশাদের ছবি মুছে ফেলেছেন। এই অমানবিক কাজটা আসলে তাকেই মানায়। সাদ, এরিক- এরাই হবে আগামী দিনের লাঙ্গলের ধারক ও বাহক। পিতার চেয়ারে শুধু ছেলেদেরই শোভা পায়। একমাত্র ছেলেরাই পারে বাবার মান রক্ষা করতে, অন্য কেউ নয়। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় পার্টির নেতাদের উদ্দেশে বিদিশা আরও বলেন, আজ আমি একা না, এইটা ভাবলে আমার কাজের গতি বেড়ে যায়। আপনাদের সাহসেই আমার আজকের এই দুর্গম পথচলা। আমি কথা দিচ্ছি, আপনাদের উপদেশ মেনেই আমি সামনের পথ পাড়ি দেব। আমি বলতে চাই, তারা সাবধান হয়ে যান, যারা দলের পদ-পদবী বিক্রি করে বিদেশে গাড়ি-বাড়ি করছেন। আপনাদের প্রত্যেকের আমলনামা আমাদের কাছে আছে। সময়মতো জাতিকে আমরা সেটি দেখাব। দল ‘পুনর্গঠন’ নিয়ে তিনি বলেন, আমাদের ৩০টি জেলায় ইতোমধ্যেই জেলা কমিটি গঠন হয়ে গেছে। ৬৪ জেলার কমিটি গঠন হলেই আমরা ঢাকায় বৃহত্তর কর্মসূচি দেব। আর সেই কর্মসূচির হাত ধরেই নেতা নির্বাচিত হবে। কিন্তু পার্টি আগের মতোই থাকবে। আমরা কারও জন্য থেমে থাকব না। আমি এখনও কাউকে বহিষ্কার করিনি। আমার দরজা সবার জন্য খোলা। ছেলে এরিককে নিয়ে দল ‘পুনর্গঠনের কাজে’ সারা দেশে যাবেন বলেও জানান বিদিশা। অনুষ্ঠানে সভাপতির আসনে থাকা এরিক বলেন, আজ আমার বাবা নেই, কিন্তু আপনারা আছেন। আপনাদের হাত ধরেই আমি আমার লক্ষ্যে পৌঁছাব, আপনাদের কাছ থেকে আমি এতটুকুই চাই। তবে অনুষ্ঠানে জাতীয় পার্টির উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকদার আনিসুর রহমান, ওয়াদুদ দিদার, শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিবলী রহমান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় ইসলামী মহাজোটের আলতাফ হোসেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান। প্রসঙ্গত, এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে এখন রয়েছেন তার ভাই জি এম কাদের। তিনি সংসদেও বিরোধীদলীয় উপনেতা। সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্বে রয়েছেন এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ। তিনি জাতীয় পার্টিতে প্রধান পৃষ্ঠপোষকের পদে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ