Sobujbangla.com | সিলেট থেকে নদীপথে কলকাতায় যাওয়ার ব্যবস্থা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সিলেট থেকে নদীপথে কলকাতায় যাওয়ার ব্যবস্থা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

  |  ১৯:১৫, জানুয়ারি ০১, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। উন্নয়নের স্বার্থে সিলেটের সব নায্য দাবি আদায়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমি কথা বলেছি। আমরা সিলেট থেকে কলকাতায় নদীপথে যাওয়ার ব্যবস্থা করতে চাচ্ছি। সিলেটে তো অনেক নদী-নালা আছে, সেগুলো উন্মুক্ত থাকবে। এসব নদীপথ ব্যবহার করে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যের দিগন্ত উন্মোচন করা হবে। শনিবার দুপুর ২টার দিকে সিলেট নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে আমার অফিস আছে। আমার কাছে কিছু দাবি করতে হলে ঢাকায় যেতে হবে না। সিলেটের অফিসে লিখিতভাবে জানালেই আমার কাছে পৌঁছে যাবে। সমস্যার সমাধান হয়ে যাবে। সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, শওকত আমিন তৌহিদ ও সুহেল আহমদ রিপন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ