Sobujbangla.com | কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী আহত।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী আহত।

  |  ১৬:০৫, ডিসেম্বর ৩১, ২০২১

কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিক খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছে। আহত বাংলাদেশীর নাম শৈলেন কন্দ (২৬)। সে উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। শুক্রবার সকাল ১১টায় কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আহত শৈলেন কন্দকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। কালাইরাগ বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশী নাগরিককে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ