ইউরোপে ওমিক্রনের দাপট : ফ্রান্সে শনাক্ত পৌনে দুই লাখ।
ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে ভাইরাসটি। মঙ্গলবার ফ্রান্সে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে যুক্তরাজ্য, ইতালি, গ্রিস ও পর্তুগালে করোনা শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ক্রিসমাসে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বিশেষজ্ঞদের ধারণাই বাস্তবে রূপ নিচ্ছে। এছাড়া ব্রিটেনে একদিনে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। জার্মানিতে আক্রান্ত ৩০ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু ৪৪৮ জন। ইতালিতে নতুন করে আক্রান্ত ৭৮ হাজারের বেশি এবং মৃত্যু ১৭৫ জন। গ্রিসে আক্রান্ত ২১ হাজারের বেশি এবং মৃত্যু ৬১ জন। পর্তুগালে আক্রান্ত ১৭ হাজার এবং মৃত্যু ১৯ জন। স্পেনে একদিনে আক্রান্ত ৯৯ হাজারের বেশি এবং মৃত্যু ১১৪ জন। রাশিয়ায় আক্রান্ত ২১ হাজারের বেশি এবং মৃত্যু ৯৩৫ জন। এদিকে অমিক্রনে আক্রান্ত হলেও ঝুঁকি কম বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার জন বেল। তিনি বলেন, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের সেখানে অল্প দিন থাকতে হচ্ছে। ওমিক্রন ঠেকাতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরাও বুস্টার ডোজ নিতে পরামর্শ দিয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 