আলীয়া মাদ্রাসা থেকে তিন শিবির নেতা আটক।
সিলেট আলিয়া মাদ্রাসা থেকে গোপন বৈঠক চলাকালে ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সাহার আহমদ, আমিনুল ইসলাম ও তানভীর আহমদ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বুধবার সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে সভার প্রস্তুতি চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, এদিন সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা পশ্চিম শিবির। এ খবর জানতে পেরে এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিন শিবির নেতাকে আটক করা হয়। এ সময় পলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় সম্মেলন কাজে ব্যবহৃত ডায়েরি, দুটি বই জব্দ করা হয়। পরে আটকদের হেলমেট পরিয়ে পুলিশের একটি কাভার্ড তুলে কোতোয়ালি থানায় আনা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের নাম পাওয়া গেছে। তবে, তারা শিবিরের পদবিধারী কিনা, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 