Sobujbangla.com | কক্সবাজারে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কক্সবাজারে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২

  |  ১৯:২৭, ডিসেম্বর ২৭, ২০২১

কক্সবাজার শহরে কলাতলীর হোটেল-মোটেল জোনে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে দুইদিন জিম্মি রেখে ধর্ষণ মামলায় অবশেষে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ৮ দিন পর চ্যানেল ২৪ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস। গ্রেপ্তার ২ জন হলেন, মামলার এজাহারভূক্ত ৪ নম্বর আসামি শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের মো. কামরুল ও ছাত্রীটিকে জিম্মি রাখা মমস্ গেস্ট হাউজের ম্যানেজার মোহাম্মদ শাহীন। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়িতে ফেরার সময় মো. আশিকসহ ৩/৪ জন যুবক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে (ভুক্তভোগী ছাত্রী) শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস্ গেস্ট হাউজে নিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীকে হোটেলটিতে জিম্মি রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ জনসহ নয়জনকে আসামি করে মামলা করেন। মামলা দায়ের পর কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার পাশাপাশি আসামিরা বাদীর পরিবারকে হুমকি দেন। এ নিয়ে গত রোববার চ্যানেল ২৪ এ প্রতিবেদন প্রচারিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ