Sobujbangla.com | ওসমানী বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ৪
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ওসমানী বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ৪

  |  ১৮:৫৪, ডিসেম্বর ২৭, ২০২১

সময়ের সাথে সাথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেন সোনার খনিতে পরিনত হয়েছে। একের পর এক উদ্ধার হচ্ছে স্বর্ণের চোরাচালান। আবারো বিমানবন্দরটি থেকে ১১ কেজি ২শত ২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। এঘটনার সাথে জড়িত চার জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃতরা হলেন-, হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ। সোমবার সকালে দুবাই থেকে আগত বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে আনা স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি টাকা। ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার শাখার উপ কমিশনার মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সাথে তারা সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ