Sobujbangla.com | লঞ্চে অগ্নিকাণ্ড: চেনা মানুষের অচেনা বিদায় (ভিডিও)
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

লঞ্চে অগ্নিকাণ্ড: চেনা মানুষের অচেনা বিদায় (ভিডিও)

  |  ১৯:৪৬, ডিসেম্বর ২৫, ২০২১

নাম পরিচয়হীন লাশের মিছিলে ভারী বরগুনার বাতাস। চেনা মানুষগুলোকে চেনাটাই বড্ড দায়। আপনজনের জন্য প্রার্থনা তাই গণ-জানাজায়। যাদের ৩১ জনের মধ্যে ২৩ জনের শেষ ঠিকানা অজ্ঞাত হিসেবে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় জানাজা শেষে বরগুনা পোটকাখালী গণকবরে ৩০ জনকে দাফন করা হয়। প্রাণচঞ্চল শহরে হঠাৎ শোকের ঘোষণা জেলা প্রশাসনের মাইকে। সার্কিট হাউজের মাঠে তখন শতশত মলিন চোখগুলো খুঁজে ফিরছে আপজনকে।  জেলা সদর হাসপাতালের মর্গে রাখা ৩১টি মরদেহের মধ্যে ৩০টি সার্কিট হাউজ মাঠে রাখা হয় শনাক্তের জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্বজনদের কাছে পোড়া মুখগুলো এখন একেবারে অচেনা। বেশিভাগের শরীর পুড়ে অঙ্গার। বাকি শুধু কঙ্কালটুকু। যা দেখে পরিচয় মেলার উপায় নেই এতটুকু। অতঃপর দিনশেষে আরও ৭টি মরদেহ শনাক্ত করতে পেরেছেন স্বজনরা। দোয়া ভালোবাসায় চোখের জলে বরগুনাবাসী বিদায় জানান লঞ্চে পুড়ে যাওয়া মানুষদের। জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এরপর কফিনের মিছিল নিয়ে সরকারি পোটকাখালী কবরস্থানের দিকে যাত্রা। যেখানে প্রস্তুত চিরবিদায়ের সব আয়োজন। অজ্ঞাত পরিচয়ের ২৩ জনকে রেখে আসা হয় শেষ ঠিকানায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন শতাধিক। এত মানুষের নির্মম মৃত্যু স্বজনের আহাজারি, দিনশেষে এর দায় কী নিবেন কোনো কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ