Sobujbangla.com | ভেজাল মদ ঠেকানোর নির্দেশ
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ভেজাল মদ ঠেকানোর নির্দেশ

  |  ১৯:২৩, ডিসেম্বর ২৫, ২০২১

থার্টিফার্স্ট নাইট ঘিরে মদের চাহিদা বাড়লে এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বিক্রি করেন। ভেজাল মদ খেয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটছে। তবে আগে দেশীয় মদের সঙ্গে পানি বা ঘুমের ওষুধের মিশ্রণ অথবা ইথাইল অ্যালকোহলের সঙ্গে পানি বা রং মিশিয়ে বানানো হয়েছে। কিন্তু এখন মদে ভেজাল করতে গিয়ে মিথানল মিশানো হচ্ছে। মিথানল যা পূর্ণাঙ্গ টক্সিক বা বিষ বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা। তিনি বলেন, ‘ইথালন হলো রেকটিফাইড স্পিরিট, তবে এটি মিথানলের মতো তেমন প্রাণঘাতী নয়। মিথানল ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে, এই মিথানল দিয়ে কাঠের আসবাবও রং করা হয়। এটা পুরোপুরি বিষ, আর মানুষ এটা খেয়েই মারা যাচ্ছে। দুলাল কৃষ্ণ আরও বলেন, দেশে প্রাকৃতিক উপায়েই ইথানল তৈরি হচ্ছে, আর শিল্প-কারখানার জন্য আমদানি করা হচ্ছে মিথানল। ইথানল ও মিথানল দুটি রাসায়নিকই বাংলাদেশে সহজলভ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম বলেন, গত বছর ভেজাল মদ সেবনে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এবার যাতে এমনটি না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক আছি। ইতোমধ্যে সেই লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ