Sobujbangla.com | নোয়াখালীতে ডাকাতির স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ১০
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নোয়াখালীতে ডাকাতির স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ১০

  |  ১৯:১২, ডিসেম্বর ২৫, ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতি হওয়া  ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার ৬৫০ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে  এসব তথ্য নিশ্চিত করেন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।  গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, খোরশেদ আলম পিটু, ছালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. আবদুল, মোশাররফ হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল ইসলাম ও সুমন চন্দ্র কুরীসহ ১০ জন। গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।  সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৩ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দূর্গাপুর গ্রামে ডাকাতির ঘটনায় ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ১০ গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ