Sobujbangla.com | দেশের সম্পদ বিদেশে পাচার ও লুট করা ছিল বিএনপির প্রধান কাজ : নানক
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

দেশের সম্পদ বিদেশে পাচার ও লুট করা ছিল বিএনপির প্রধান কাজ : নানক

  |  ১৯:৩৩, ডিসেম্বর ২২, ২০২১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সারা বিশ্ব এখন বাংলাদেশের উন্নয়ন অবাক দৃশ্যে দেখছে। যে দেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই দেশ এখন বিশ্ব জয় করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের চূড়ান্ত সীমায় পৌছে গেছে। মানুষ এখন এক উন্নয়নশীল বাংলাদেশ দেখছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশে খুন ও লুটের রাজত্ব কায়েম করেছিলেন। একের পর এক গ্রেনেড হামলা করে মানুষকে খুন করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা, লুট করা ছিল বিএনপির প্রধান কাজ। বুধবার রাতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনে উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৫০ বছরে বাংলাদেশ আজ ডিজিটাল, ঢাকা থেকে সিলেট ৪ লেন রাস্তা নির্মান হচ্ছে। আন্তর্জাতিক মানের বিমানবন্দরও হয়েছে। বছরের প্রথম দিন বই ফ্রি করে দেওয়া হয়েছে। ঝড়ে পড়া কমে গেছে। নতুন বই দিয়ে বছরের প্রথম দিন শুরু হয়েছে। সব মিলিয়ে দেশ এখন উন্নয়নের এক উজ্জল দৃষ্টান্ত। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামীলীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. নিজাম উদ্দিন, ড. আহমদ আল কবির,শাহ মো. মোশাইদ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রঞ্জিত সরকার প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ