২৬ মার্চের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
আগামী ২৬ মার্চের মধ্যে সব বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এই সভার আয়োজন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে সব বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হবে। এতে বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা সম্বলিত ব্যবস্থা থাকবে। এই লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করেছে। তারা দেশের যেকোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। বীর সেনানীরা যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সব ব্যবস্থা করা হচ্ছে। আ ক ম মোজাম্মেল হক বলেন, সব অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বসতঘর দেয়া হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায় তৈরি করা হচ্ছে। এরই মধ্যে তাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলা এবং ৪০১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছে সরকার। এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খানসহ বীর মুক্তিযোদ্ধা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 