Sobujbangla.com | জামালগঞ্জে শিশুকে ‘কুপিয়ে হত্যা’
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

জামালগঞ্জে শিশুকে ‘কুপিয়ে হত্যা’

  |  ১৯:১৮, ডিসেম্বর ২০, ২০২১

সুনামগঞ্জের জামালগঞ্জে যুবকের বিরুদ্ধে বোনের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশী রিহান নামে ৮ বছরের এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাহিরপুর উপজেলার মো. তৌহিদকে আটক করেন স্থানীয়রা। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইমামুল মিয়া বলেন, ওই গ্রামে গিয়ে জানতে পারি আটক তৌহিদ বৃহস্পতিবার বোনের বাড়িতে আসেন। শুনেছি তৌহিদ মানসিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করেন। বেড়াতে এসে তিনি ১০০ টাকা দিয়ে একটি দা কেনেন। প্রতিদিন নাকি তিনি স্বপ্ন দেখেন, তাকে কেউ একজন দা দিয়ে কোপাচ্ছে। ঘুম ভাঙ্গলে পরে সেটা নিয়ে তিনি ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, আজ সকালেও একই স্বপ্ন দেখে তার ঘুম ভাঙ্গলে ঘর থেকে বের হয়ে ৮ বছরের শিশু রিহানকে সামনে পেয়ে দা দিয়ে কোপাতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর তারা শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন ও তৌহিদকে আটক করে রাখেন। জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারবো। তবে হত্যার ঘটনা ঠিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ