Sobujbangla.com | অভিযান শুরুর পরই সব ওষুধের দোকানে তালা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

অভিযান শুরুর পরই সব ওষুধের দোকানে তালা

  |  ১৯:১০, ডিসেম্বর ২০, ২০২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৩টি ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফার্মেসি তালাবদ্ধ করে পালিয়ে যান বাজারের অন্তত ২০ জন ওষুধ বিক্রেতা। সোমবার দুপুরে অধিদপ্তরটির হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযানে সহায়তা করে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে গ্যানিংগঞ্জ বাজারের হক ফার্মেসিকে ৬ হাজার, মোহন ফার্মেসি ৪ হাজার ও অসীম মেডিসিন সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার আইন অমান্য করায় আয়োজন ইলেক্ট্রনিক্সকে ৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। ব্যবসায়ীরা জানান, গ্যানিংগঞ্জ বাজারে ৩০/৩৫টি ফার্মেসি রয়েছে। একটি ফার্মেসিতে অভিযানের খবর পেয়ে বাজারের অন্তত ২০টি ফার্মেসি তালাবদ্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে অভিযান শেষ হলে ফার্মেসি খোলেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, ওষুধের দোকানগুলোতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ