মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে খুন
রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে এক যুবক নিহত হয়েছে। রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজন সিলনকে চাপাতি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম মাইনুল ইসলাম সিলন (৩২)। তিনি উপজেলার ঝিকরা গ্রামের রিয়াজ আলীর ছেলে। সারদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানান, কিছুদিন ধরে ঝিকরা গ্রামের মাদক কারবারি সিলন ও একই এলাকার লোকিম উদ্দীনের ছেলে সম্রাটের (৩০) মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার দুপুরের পর থেকে কয়েক দফা দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় সিলন প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় একজন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 