Sobujbangla.com | সিলেটের ২৫ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সিলেটের ২৫ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি

  |  ১৯:৩৩, ডিসেম্বর ১৮, ২০২১

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের ভোট হচ্ছে সিলেট বিভাগের আরো ২৫টি ইউনিয়ন পরিষদে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি সিলেটের ২৫টিসহ সারাদেশের ২১৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় কমিশনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। ষষ্ঠ ধাপে সিলেট বিভাগের যেসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো- সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গবাজার, গােয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, উছমানপুর ইউনিয়ন পরিষদ। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ। দক্ষিণ সুরমা উপজেলার মােল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন পরিষদ। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং , মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদ। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, বাহুবল সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ