সুবর্ণজয়ন্তীতে বর্ণিল সাজে সেজেছে রাজধানী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। বর্ণিল আলোয় সাজানো হয়েছে জাতীয় সংসদ,বঙ্গভবন,প্রধানমন্ত্রী কার্যালয়, সরকারি বেসরকারি অফিস। এছাড়াও হাইকোর্ট, কার্জন হল, জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনেও সেজেছে আলোর ঝলকানিতে। এদিকে বিজয় সরণি, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, মতিঝিল, আগারগাঁওসহ বিভিন্ন প্রধান সড়কে লাল-সবুজের আলোক সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের নানা অনুসঙ্গ। সন্ধ্যার পর থেকে রাজধানীবাসী ঘুরে ঘুরে দেখেন এই ঝলকানি। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি হওয়ায় এবারে বিজয় দিবস উদযাপনে এসেছে ভিন্ন মাত্রা। এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে রাজধানীকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি।
বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,।
বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন।
এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা।
আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় ।
আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। 