Sobujbangla.com | বঙ্গোপসাগরে বিদেশি জাহাজে ডাকাতিকালে আটক ৪৩
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বঙ্গোপসাগরে বিদেশি জাহাজে ডাকাতিকালে আটক ৪৩

  |  ২৩:০৫, ডিসেম্বর ১৫, ২০২১

চট্টগ্রামে এম ভি লাডিন্ডা নামের একটি বিদেশি জাহাজে ডাকাতিকালে ৪৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে কক্সবাজার লাইট হাউজ থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটিতে ডাকাতিকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্ট গার্ডের পূর্ব জোনে এক প্রেস ব্রিফিংয়ে বুধবার দুপুরে জোনাল কমান্ডার কাজী শাহ আলম জানান, এ এইচ জেট নামে একটি শিপিং এজেন্টের মাধ্যমে সংবাদ আসে বঙ্গোপসাগরে বিদেশি একটি জাহাজে ডাকাতি হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে দুটি বোট ও ডাকাতি হওয়া মালামালসহ তাদেরকে আটক করা হয়। তিনি আরও বলেন, বিদেশ থেকে আসা জাহাজের কিছু অসাধু কর্মকর্তা এবং বাংলাদেশের একটি চক্রের যোগসাজশে এরা দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতি করে আসছে। চক্রের মূল হোতাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মালামাল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ