Sobujbangla.com | হাইতিতে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৫৯
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

হাইতিতে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৫৯

  |  ২০:৪৮, ডিসেম্বর ১৪, ২০২১

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ-হাইতিনের সড়কে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫৯ জনের প্রাণহানি হয়েছে। -সিএনএন 

শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক অ্যালমোনর জানান, সোমবার রাতের এ বিস্ফোরণে এখন পর্যন্ত ৫৯ জন নিহত হয়েছেন এবং বিস্ফোরণে আহত আরও অনেকে শহরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর স্থানীয়রা দ্রুত সেই জ্বালানি সংগ্রহ করতে মুখিয়ে পড়েন। পরে ট্যাঙ্কার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে প্রায় ৫০টি বাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর বেশিরভাগই যত শিগগির সম্ভব ভেঙে ফেলা দরকার বলে জানান শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক অ্যালমোনর।

নাগরিক নিরাপত্তা সংস্থার মুখপাত্র সিএনএনকে জানান, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আহতদের বাঁচাতে রক্ত চেয়ে আহ্বান জানিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইটার পোস্টে জানান, ক্যারিবিয়ানদের সবাই এই ঘটনায় দারুণ শোকাহত। দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

জাস্টিনিন বিশ্ববিদ্যালয়ের একজন নার্স বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘হাসপাতালে এত পোড়া রোগী! আমাদের অত লোককে সেবা দেয়ার সামর্থ্য নেই। আমি সত্যি ভীত, আহত সবাইকে বাঁচাতে পারব কি না।’

হাইতিতে এখন জ্বালানির তীব্র সঙ্কট চলছে। অভিযোগ রয়েছে, রাষ্ট্রপতি জোভেনেল মোইসের হত্যাকাণ্ডের পর একটি শক্তিশালী সিন্ডিকেট দেশটির জ্বালানি তেলের বাজার দখল করেছে। বিশ্লেষকদের মত জ্বালানি তেল সঙ্কটে দেশটি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ