Sobujbangla.com | বুধবার বন্ধ থাকবে সড়ক, পরীক্ষার্থীদের করণীয় জানালো ডিএমপি
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বুধবার বন্ধ থাকবে সড়ক, পরীক্ষার্থীদের করণীয় জানালো ডিএমপি

  |  ২০:২৭, ডিসেম্বর ১৪, ২০২১

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এজন্য রাজধানীর বেশ কিছু সড়কে গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) মুভমেন্টের কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এইচএসসি পরীক্ষার্থীদের ১ ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এই অনুরোধ জানানো হয়। তিনি বলেন, ভিভিআইপি মুভমেন্টের জন্য কোনো পরীক্ষার্থী যানজটে পড়লে বা কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হবে। তবে কোন কোন সড়কে ভিভিআইপি মুভমেন্ট থাকবে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ডিএমপি কমিশনার জানান, সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। ভিভিআইপি নিরাপত্তায় মুভমেন্ট গোপন রাখতে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ