Sobujbangla.com | র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।

  |  ২০:৫৭, ডিসেম্বর ১০, ২০২১

বর্তমান পুলিশ প্রধান ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র‍্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ বাহিনীর ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। শুক্রবার (১০ ডিসেম্বর) মার্কিন রাজস্ব মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ এর ফলে আইনের শাসন, মানবাধিকার, বিভিন্ন মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষুণ্ণ করার মাধ্যমে মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থ হুমকিতে পড়েছে। অন্য কর্মকর্তারা হলেন– র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান। একই সঙ্গে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞাও জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে দেশটিতে প্রবেশ করতে পারবেন না তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ