Sobujbangla.com | ১২টি সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

১২টি সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়।

  |  ২০:৪৯, ডিসেম্বর ১০, ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১২টি সোনার বারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে দিকে পুটখালির গ্রামের একটি আমবাগান থেকে সোনাসহ কামরুল হাসানকে আটক করে বিজিবি। আটক কামরুল হাসান ওই গ্রামের উত্তর পাড়ার কুদ্দুস আলীর ছেলে। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল সোনা পাচারকারী অবৈধভাবে ভারতে বিপুল পরিমাণ সোনার চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে ১২টি সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত সোনার ওজন দুই কেজি ৩৯৫ গ্রাম। আটক সোনার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা। তিনি আরও বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে অবৈধ সোনা পাচার আইনে মামলা বেনাপোল পোর্ট থানায় প্রক্রিয়াধীন রয়েছে। 

এ বিভাগের অন্যান্য সংবাদ