Sobujbangla.com | চার বছর ধরে চিকিৎসা দিচ্ছিলেন ‘ভুয়া ডাক্তার”
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

চার বছর ধরে চিকিৎসা দিচ্ছিলেন ‘ভুয়া ডাক্তার”

  |  ১৯:০৯, ডিসেম্বর ০৯, ২০২১

কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‍্যাবের একটি দল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে স্থানীয় ন্যাশনাল মেডিকেল সেন্টার থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে ঐ ডাক্তার ভুয়া পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। আটককৃত ডাক্তারের নাম দীপংকর বিনোদ শর্মা প্রকাশ । সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জগদিশ চন্দ্র শর্মার পুত্র। র‍্যাব- ১৫ কক্সবাজারের উপ অধিনায়ক তানবীর হাসান জানান, আটককৃত ভুয়া ডাক্তারের কাছে প্রাতিষ্ঠানিক কোনো সনদ পত্র নেই। আটকের পরও সে ডাক্তারি পেশার কোনো কাগজ পত্র দেখাতে পারেনি। অভিযোগ রয়েছে সে নিজস্ব চেম্বার খুলে ৩/৪ বছর ধরে রোগীর সাথে প্রতারণা করে আসছে। র‍্যাবের কাছে এ ধরণের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে রাতে তার চেম্বার থেকেই তাকে হাতে নাতে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ