Sobujbangla.com | বিশ্বনাথে পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবতীর মৃত্যু
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বিশ্বনাথে পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবতীর মৃত্যু

  |  ১৯:৪২, ডিসেম্বর ০৮, ২০২১

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীর মৃত্যু হয়েছে। নিহত আমেনা বেগম (২৪) উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়া গ্রামের জহির আলীর মেয়ে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ২৪ বছর বয়সি শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগম, বৃদ্ধ মায়ের সাথে একই ঘরে রাত্রি যাপন করতেন। ঘটনার দিন ঘরের বারান্দার গেট খুলে মসজিদে ফজরের নামাজে যান আমেনার পিতা জহির আলী। এসময় তিনি মেয়ে আমেনাকে তার মায়ের পাশে শুয়ে থাকতে দেখেন। নামাজ পড়ে এসে তিনি ফের ঘুমুতে যান। এদিকে, সকাল ৭টায় ঘুম থেকে উঠে বিছানায় মেয়েকে না পেয়ে খোঁজতে শুরু করেন মা। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তুলে এনে স্থানীয় ডাক্তার ডাকলে, তিনি তাকে মৃত ঘোষণা করেন। ও খবর পেয়ে, সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্যে লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরিবারের লোকজনের ধারণা, সে নিয়মিত নামাজ পড়তো। সকালে ওযু করতে গিয়ে হয়তো পা পিছলে পুকুরে পড়ে যায়। বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রুমেন আহমদ বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ