Sobujbangla.com | অস্ট্রেলিয়ার সিটি কাউন্সিলে বাংলাদেশি দুই নারী জয়ী।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

অস্ট্রেলিয়ার সিটি কাউন্সিলে বাংলাদেশি দুই নারী জয়ী।

  |  ১৯:০২, ডিসেম্বর ০৬, ২০২১

অস্ট্রেলিয়াতে সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি দুই নারী। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারীর এই জয়। লেবার পার্টি থেকে সাবরিন ফারুকী ও লিবারেল পার্টি থেকে সাজেদা আক্তার সানজিদা বিজয়ী হয়েছেন। দুইজন-ই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কাউন্সিল নির্বাচনে অংশ নেন। করোনা মহামারিতে বিধিনিষেধের কারণে দুইবার তারিখ পরিবর্তনের পর গত ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজ্যের ৫ মিলিয়নেরও বেশি ভোটার ভোট দেন। অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ভোট দেয়া প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক। অনুপস্থিত ভোটারের জন্য রয়েছে ৫৫ ডলার জরিমানা। ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সিটি কাউন্সিল নির্বাচনে প্রায় ৩০ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে মাসুদ চৌধুরী ও কাম্বারল্যান্ড থেকে সুমন সাহা পুনরায় নির্বাচিত হয়েছেন। তারা দুইজনেই বর্তমান বিরোধী দল লেবার পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিজিওনাল কাউন্সিল ডাব্বো থেকে নির্বাচিত হয়েছেন শিবলি চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ