Sobujbangla.com | আ. লীগ পালাবার পথ পাবে না: ফখরুল
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

আ. লীগ পালাবার পথ পাবে না: ফখরুল

  |  ১৯:৫৭, ডিসেম্বর ০৫, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা না হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীতে এক শ্রমিক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাকে সুস্থ করে দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবে না সরকার। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেন। তাকে বিদেশে চিকিৎসা করতে পাঠান। সুস্থ করে দেশে ফেরান। নাহলে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাদের।’ গত ১৩ নভেম্বর থেকে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনি। এই অবস্থায় তার মুক্তি চেয়ে বিদেশে চিকিৎসার দাবিতে কিছুদিন ধরে সমাবেশ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় এদিন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে এতে হাজির হন দলটির কয়েকশ নেতাকর্মী। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রীর মুক্তি চাই’সহ নানা শ্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ