প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ, অধ্যক্ষ লাপাত্তা।
আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগের রাতে প্রবেশপত্র না পেয়ে দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) রাতে সাহেবগঞ্জ-হারাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রংপুর সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রায় ১২৫ শিক্ষার্থী এইচএসসি-সমমানের পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এতে করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষা দিতে পারছে না। পুলিশ তাদের আশ্বস্ত করতে না পারায় বারবার তারা রাস্তায় অবস্থান নেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য ১২৫ জন এবার ফরমফিলাপ করলেও অধ্যক্ষ আইনুল হক প্রবেশপত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টালবাহানা করে আসছিলেন। অবশেষে পরীক্ষার আগের রাতে গা ঢাকা দেয়ায় তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের দাবি এ ঘটনায় ভুল বা অপরাধ যারই হোক শিক্ষাজীবন থেকে একটি বছর তারা হারাতে চান না। এ ব্যাপারে পুলিশ কোনো বক্তব্য দেয়নি। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও অধ্যক্ষকে পাওয়া যায়নি।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 