যুক্তরাজ্যে দুই জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত।
যুক্তরাজ্যে দুই জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং, ইতালি, জার্মানি এবং ইসরায়েলেও পাওয়া গেছে। শনিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাজিদ জাভিদ জানান, চেমসফোর্ড ও নটিংহামে এই দুজনকে শনাক্ত করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি। সংক্রমিত দুজন পরষ্পরের সংস্পর্শে এসেছিলেন। ওই দুজন ও তাদের পরিবারকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের আরও পরীক্ষা করা হবে। এছাড়া, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ট্রাকিং করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিদেশ ফেরত প্রত্যেককে বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না আসবে ততক্ষণ সকলেই আইসোলেশনে থাকবেন। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং, ইতালি, জার্মানি এবং ইসরায়েলেও পাওয়া গেছে। বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 