Sobujbangla.com | কাউন্সিলর হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কাউন্সিলর হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার।

  |  ১৯:২৫, নভেম্বর ২৭, ২০২১

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সঙ্গীকে গুলি করে হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হলো চারজন। গ্রেপ্তার দুজন হলেন- মামলার ৬ নম্বর আসামি আশিকুর রহমান রকি এবং ৭ নম্বর আসামি আলম মিয়া। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তার হলেন ৪ জন। আশিককে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং আলমকে জেলার আদর্শ সদর উপজেলার বড়জালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, খুব শিগগিরই তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে। ২২ নভেম্বর কুমিল্লার পাথুরিয়া পাড়া এলাকায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল। এ ঘটনায় হত্যা মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে৷ এ মামলার এজহারনামীয় ৬ ও ৭ নম্বর আসামি আশিকুর রহমান রকি ও মো. আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কুমিল্লার চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

এ বিভাগের অন্যান্য সংবাদ