Sobujbangla.com | হাফ ভাড়া কার্যকরে সরকারকে ৫ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

হাফ ভাড়া কার্যকরে সরকারকে ৫ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের।

  |  ১৮:৫৯, নভেম্বর ২৫, ২০২১

শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়া কার্যকরে সরকারকে ৫ দিনের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে আপাতত হাফ পাসে রাজি নন বলে জানিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে মালিকদের সঙ্গে বৈঠক শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সড়ক সচিব দেখা করতে গেলে এ আল্টিমেটাম দেয়া হয়। মালিকদের পক্ষ থেকে জানানো হয়, সরকার যেহেতু বেসরকারি বাসে ভর্তুকি দিচ্ছে না। এছাড়া টায়ারসহ বাসের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন মহানগরে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করা হলে বাস মালিকদের লোকসান গুনতে হবে। বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম জানান, বেসরকারি বাসে অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা চাপিয়ে দিতে পারি না। তবে সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, পরিবহন মালিক সমিতিকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একটি যুক্তিসঙ্গত প্রস্তাব দেয়ার জন্য বলেছি। তারা দ্রুত সময়ের মধ্যে এ প্রস্তাব আমাদের কাছে দেবেন। এদিকে বিআরটিসি বাসের ভাড়ায় শিক্ষার্থীদের ছাড় দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, আইজিপি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ