Sobujbangla.com | ২৮ নভেম্বরই হচ্ছে আউশকান্দি ইউপি নির্বাচন।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

২৮ নভেম্বরই হচ্ছে আউশকান্দি ইউপি নির্বাচন।

  |  ১৮:৪২, নভেম্বর ২৫, ২০২১

সীমানা জটিলতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল আদালত। রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের বিচারপতি উবায়দুল হাসান এ আদেশ দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের এ আদেশের ফলে এখন আউশকান্দি ইউনিয়নে ভোটগ্রহণে আর কোনো বাঁধা নেই। এ ইউনিয়নে ২৮ নভেম্বরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেছেন। এর আগে, সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) হাইকোর্ট ওই ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ দেন। মহিবুর রহমান হারুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া আহমেদ একটি রিট পিটিশন দায়ের করেন। এতে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার সচিব, হবিগঞ্জ জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা প্রশাসক, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ ও এক নম্বর খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ