জগন্নাথপুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রাম থেকে একাদশ শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তবে কোনো কারণ জানা যায়নি। বৃহস্পতিবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত বকশিদ মিয়ার মেয়ে কলকলিয়াস্থ শাহজালাল মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী সেলিনা আক্তারের (১৮) দুপুরে তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন জগন্নাথপুর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় ইউপি সদস্য আবদুল হাশিম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে মেয়ে প্রতিবেশী কয়েক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে থাকে আর মেয়ের মা গ্রামের এক বাড়িতে যান।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 