Sobujbangla.com | সীমানা জটিলতায় আটকে গেল আউশকান্দি ইউপি নির্বাচন।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সীমানা জটিলতায় আটকে গেল আউশকান্দি ইউপি নির্বাচন।

  |  ১৯:২১, নভেম্বর ২৪, ২০২১

সীমানা-সংক্রান্ত জটিলতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছেন আদালত। ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন। চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া আহমেদ একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার সচিব, জেলা প্রশাসক হবিগঞ্জ, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলভীবাজার সদর, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ ও ১ নম্বর খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভীবাজার সদরকে বিবাদী করা হয়। রিট পিটিশন নম্বর ৯২০৭/২০২১। রিট পিটিশনে মহিবুর রহমান হারুন উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর আউশকান্দি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু উল্লেখিত ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি নিষ্পত্তি না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মহিবুর রহমান হারুনের রিটটি আমলে নিয়ে আগামী এক মাসের জন্য আউশকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের আদেশের একটি কপি হাতে পেয়েছি। সিদ্ধান্তের জন্য এটি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ