ভাত খাওয়ার সময় আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে | ১৯:২৪, নভেম্বর ২৩, ২০২১
ভাত খাওয়ার সময় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়েই বান্দরবানের রোয়াংছড়িতে আজ রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে। নিহতের নাম উথোয়াইনু মারমা। তিনি তালুকদার পাড়ার বাসিন্দার এবং তারাছা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় আরও ২ জন পাড়াবাসী আহত হয়েছেন। তাদের মধ্যে আহত একজনের নাম গ্রাচসিং মারমা। অপরজনের নাম পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 