Sobujbangla.com | ইতালি উপকূল থেকে ২ শতাধিক অভিবাসী আটক।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ইতালি উপকূল থেকে ২ শতাধিক অভিবাসী আটক।

  |  ১৯:৫৬, নভেম্বর ২২, ২০২১

তিউনিসিয়ার কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, তারা ইতালীয় উপকূলে পৌঁছানোর চেষ্টাকারী ২ শতাধিক অভিবাসীকে আটক করেছে। ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এদ্দিন জেবালী জানান, অবৈধ অভিবাসন রোধ করার লক্ষ্যে দেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে নিয়োজিত ইউনিটগুলো গত শনিবার ও রোববার নয়টি অভিযানে এসব অভিবাসীদের সাগর পাড়ি দেয়ার চেষ্টা রোধ করেছে। ন্যাশনাল গার্ড আরো জানিয়েছে, সাগর এবং উপকূলীয় এলাকা থেকে এদেরকে আটক করা হয়েছে। এসময় ১১১ জন তিউনিসিয়ার নাগরিকসহ আফ্রিকার বিভিন্ন দেশের ২২৩ জন অভিবাসীকে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।  তিউনিসিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, গত মাসে তারা ছয়টি প্রয়াস রোধ করে সাব-সাহারা অঞ্চলের ১১২ জন সহ ইউরোপ অভিমুখী ১২৫ জন অভিবাসীকে উদ্ধার করেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ