মাঠে ঢুকে পড়া সেই মোস্তাফিজের ভক্তের ৭ দিন রিমাণ্ড চায় পুলিশ।
নিরাপত্তাবলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া মোস্তাফিজ ভক্ত রাসেলকে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জীব কুমার সরকার তার রিমান্ডের আবেদন করে রোববার (২১ নভেম্বর) আদালতে হাজির করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে আজই রিমান্ডের আবেদন বিষয়ে শুনানি হবে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তিনি বলেন, রাসেলকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আমরা সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়েছি। তিনি আরও বলেন, আজ রাসেলকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হবে। আমরা তাকে আরও দীর্ঘতর জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করব। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 