Sobujbangla.com | ছিনতাইকারীদের হাতে শাবি শিক্ষার্থী আহত।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ছিনতাইকারীদের হাতে শাবি শিক্ষার্থী আহত।

  |  ১৮:০৯, নভেম্বর ২১, ২০২১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত সায়মা আলম বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার ভোরের দিকে নগরীর সুরমা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সায়মা আলম শনিবার রাতের ট্রেনে ঢাকা থেকে সিলেট পৌঁছান। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সিএনজি অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। নগরীর বিজিবি গেইট সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় আসতেই ছিনতাইকারীরা অটোরিকশা থামিয়ে ছিনতাই চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তার বাম পায়ে ছুরিকাঘাত করে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর , ঘটনাটি শোনামাত্রই প্রক্টরিয়াল টিম দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আহত শিক্ষার্থীকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, তারা শিগগরি ব্যবস্থা গ্রহণ করবে। জালালাবাদ থানার ওসি মো. নাজমুলবিস্তারিত জানতে ও আহত শিক্ষার্থীর খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করবো হুদা খান বলেন, ঘটনাটি শোনামাত্রই ।

এ বিভাগের অন্যান্য সংবাদ