Sobujbangla.com | স্ত্রীর অত্যাচারে পুরুষ দিবসেই আত্মহত্যা করলো স্বামী।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

স্ত্রীর অত্যাচারে পুরুষ দিবসেই আত্মহত্যা করলো স্বামী।

  |  ১৯:৩৪, নভেম্বর ২০, ২০২১

সাধারণত পারিবারিক সহিংসতা মানেই আমরা মনে করি স্বামীর হাতে স্ত্রীর অত্যাচার। শেষপর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে জীবন শেষ করে দেয় অনেক নারী। কিন্তু উল্টোটাও যে হতে পারে, তা আমরা ভাবতে পারিনা। কিন্তু এবার উল্টোটাই হলো, স্ত্রীর অত্যাচারে আত্মঘাতী হলেন সদ্য বিবাহিত এক তরুণ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছে। শনিবার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে মামলা হলো উত্তরপ্রদেশের বাবরি থানায়। জানা গেছে, রাজ্যের শামলি জেলার চুসনা গ্রামের বাসিন্দা প্রয়াস। বয়স মাত্র ২৩ বছর। গত ১৪ নভেম্বর কোমল নামে এক নারীর সঙ্গে তার বিবাহ হয়। এর পর থেকেই ঝগড়া লেগে ছিল স্বামী-স্ত্রীর মধ্যে। আন্তর্জাতিক পুরুষ দিবসেই আত্মঘাতী হলেন প্রয়াস। পরিবারের অভিযোগ, বিষপান করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

এ বিভাগের অন্যান্য সংবাদ