উপশহরে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন।
নগরীর উপশহরের আই ব্লকের খেলার মাঠে আয়োজিত মেলা দ্রুত বন্ধ করার পাশাপাশি মেলার সময় যাতে আর বর্ধিত করা হয় সেজন্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে। শনিবার সকালে উপশহরের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে শাহজালাল উপশহরের একমাত্র খেলার মাঠে মেলার সময় যেন বর্ধিত না করা হয় সেজন্য উপশহরের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সিলেট প্রশাসনের উর্বধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন। উপশহর স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সাইফ সেলিমের সভাপতিত্বে ও স্পোর্টিং ক্লাবের আহবায়ক দেলোয়ার হোসেন জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ফুটবল টিমের সিনিয়র খেলোয়াড় সামসুল আলম,আব্দুল আহাদ,আব্দুল গণি,টিটু আহমদ, তোয়েল আহমদ,অনুর্বধ ১৫-১৬ জাতীয় ফুটবল টিমের খেলোয়াড় সৈয়দ নাঈম।এসময় উপস্থিত ছিলেন উপশহর লাল মাটিয়া ক্রিকেটে ক্লাবের সিনিয়র খেলোয়াড় রিফাত, মামুন,ফাহিম প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, উপশহরের একমাত্র খেলার মাঠটিতে মেলার আয়োজন করা হয়েছে। এতে আমরা হতবাক। মাঠের পরিবেশও নষ্ট করা হয়েছে। সেই সাথে খোঁড়াখুঁড়ি করে মাঠটি খেলাধুলার অনুপযুক্ত করে ফেলা হয়েছে। যে মাঠটিতে নিয়মিত খেলাধুলা, হাঁটা, শরীর চর্চার জন্য সব পর্যায়ের শিশু-কিশোরসহ এলাকার জনসাধারণ ব্যবহার করতেন। সেই মাঠটিতে এ ধরনের মেলা আয়োজনের কারণে খেলাধুলা, বেড়ানো বন্ধ হয়ে গেছে। ফলে এলাকার শিশু-কিশোরসহ খেলোয়ারড়বৃন্দ খুবই হতাশ। সেই সাথে মেলার কারণে এলাকাবাসীসহ পথচারীরা নানা সমস্যায় ভুগছেন।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 