Sobujbangla.com | রোহিত-রাহুলের ব্যাটে চড়ে ভারতের সিরিজ জয়।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

রোহিত-রাহুলের ব্যাটে চড়ে ভারতের সিরিজ জয়।

  |  ১৮:৫৮, নভেম্বর ১৯, ২০২১

তিন ম্যাচের সিরিজে প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি কিউইরা। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। কিউইদের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।  শুক্রবার (১৯ নভেম্বর) রাঁচিতে অনুষ্ঠিত হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক রোহিত শর্মা।  টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা।  ভারতীয় বোলার হার্শাল প্যাটেল নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। ভারত ১৫৪ রানের লক্ষ্য ব্যাট করতে নামে। ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল দু’জনের ব্যাটেই গড়ে ওঠে ১১৭ রানের জুটি। ৪৯ বলে ৬৫ রান করেন লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। রোহিত শর্মা ৩৬ বলে ৫৫ রান করেন। ৫টি ছক্কার মার মারেন তিনি। বাউন্ডারি মারেন ১টি। 

এ বিভাগের অন্যান্য সংবাদ