আমেরিকার অস্থায়ী প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস।
আমেরিকার প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসার কারণে কিছুক্ষণের জন্য ছুটিতে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে সাময়িক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট। হোয়াইট হাউজ সূত্রে খবর, শুক্রবার কোলনোস্কপি করাতে অজ্ঞান করা হবে প্রেসিডেন্ট বাইডেনকে। সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব থাকবে কমলার কাঁধে। একে রুটিন চেক-আপ বলা হচ্ছে। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন। নিয়ম অনুযায়ী, অজ্ঞান অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন। তাই শুধুমাত্র সেই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা। সেই সময় ৫৭ বছরের কমলার হাতেই থাকবে আমেরিকার সেনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পরমাণু অস্ত্রের ভান্ডার। এর আগে আমেরিকায় এরকম উদাহরণ আছে। ২০০২ এবং ২০০৭ সালে একই ভাবে চিকিৎসার কারণে ছুটি নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ। সেই সময়ও সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে। এ বার আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রেও তা হচ্ছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 