Sobujbangla.com | নির্বাচনের বিকল্প এখনও কেউ আবিষ্কার করতে পারেনি : পরিকল্পনামন্ত্রী।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নির্বাচনের বিকল্প এখনও কেউ আবিষ্কার করতে পারেনি : পরিকল্পনামন্ত্রী।

  |  ১৭:৪২, নভেম্বর ১৯, ২০২১

রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কাণ্ড! নির্বাচন করবে না তারা বলতে পারে, কিন্তু নির্বাচনে বাধা দিতে পারে না।’ শুক্রবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার মনুনদীর পাড়ের সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ এবং রাস্তার সৌন্দর্যবর্ধন করা। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মসজিদ-মন্দির-গির্জা সব কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মণিপুরী, সাঁওতাল, খাসিয়া-গারো সবার বাংলাদেশ এটি। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই। সবাই মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সবাই মিলে একটি পরিবার।’ উন্নয়ন হচ্ছে না, এমন কোনও জায়গা বাংলাদেশে নেই জানিয়ে এম এ মান্নান বলেন, ‘সারা দেশে কাজের একটা জোয়ার চলছে। সর্বত্র উন্নয়নের তোলপাড় চলছে। এটা প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে।’ মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন- পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু। পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ