Sobujbangla.com | ওয়ার্নারের হয়ে জবাব দিলেন স্ত্রী ক্যান্ডিস।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ওয়ার্নারের হয়ে জবাব দিলেন স্ত্রী ক্যান্ডিস।

  |  ২১:০১, নভেম্বর ১৫, ২০২১

আইপিএল-এ ফর্মটা একদমই ভালো যাচ্ছিল না ওয়ার্নারের। দেদার সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশেও রাখা হয়নি অধিনায়ক হিসাবে দলকে ট্রফি এনে দেওয়া ডেভিড ওয়ার্নারকে। সামনের মৌসুমে হায়দরাবাদের হয়ে খেলবেন না বলেও জানিয়ে দেন তিনি। অথচ এই ওয়ার্নারই হয়ে গেলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে বড় রান এসেছে তার ব্যাট থেকে। আর সেই কারণে ম্যাচ শেষে সমালোচকদের কড়া জবাব দিলেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। ফাইনালের পরে টুইটারে ওয়ার্নারের একটি ছবি প্রকাশ করেন ক্যান্ডিস। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফর্মের বাইরে, বুড়ো ও শ্লথ! তোমাকে শুভেচ্ছা।’ বিশ্বকাপের আগে আইপিএল-এ আট ম্যাচে ১৯৫ রান করেছিলেন ওয়ার্নার। গত সাত বছরের মধ্যে এই প্রথম কোনও মৌসুমে তিনি ৫০০’র নিচে রান করেন। আইপিএলে এমন বাজে পারফরম্যান্সের পরেও অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়ার্নারকেই তার দলের ওপেনার হিসেবে পছন্দ করেন। বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচেও ওয়ার্নারের ব্যাটে তেমন বড় রান ছিল না। কিন্তু টুর্নামেন্ট যত এগোতে থাকে তত নিজের আসল রুপ দেখাতে শুরু করেন এই বাঁ হাতি ওপেনার। নকআউটে জ্বলে ওঠে তার ব্যাট। বিশ্বকাপে সাত ম্যাচে ২৮৯ রান করে টুর্নামেন্টের সেরা হন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ